১২:০২ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

বেনাপোল আইসিপি এলাকায় বিজিবির অভিযানে বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৫০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • / ১১

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৯ জুন,২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর আওতাধীন বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, অভিযানে ৯টি শাড়ি, ১ কেজি ফুসকা, ১ কেজি কিশমিশ, ২টি বিভিন্ন ধরনের চকলেট এবং ২৮৪টি ভারতীয় কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়।

জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫৬ হাজার ৯০০ টাকা।

আটক করা চোরাচালান পণ্য আইনানুগ প্রক্রিয়া শেষে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম দীর্ঘদিন ধরে অব্যাহত রয়েছে।

বিশেষ পরিকল্পনার আওতায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালান মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে।

তিনি আরও বলেন, দেশের সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

বেনাপোল আইসিপি এলাকায় বিজিবির অভিযানে বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ

আপডেট: ১০:৫০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬