০৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

যশোরে তিন নতুন সেতুর উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:০১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • / ১০

মোঃ জাহাঙ্গীর আলম : যশোর সদর উপজেলার নওয়াপাড়া ও দেয়াড়া ইউনিয়নে নবনির্মিত তিনটি সেতু আনুষ্ঠানিকভাবে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে।

নতুন এসব সেতু চালু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার সমাধান হবে এবং এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।

শুক্রবার (১৯ জুন) সকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনটি সেতুর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

নওয়াপাড়া ইউনিয়নের তালবাড়ীয়া শান্তি মোড় মধ্যপাড়া খালের ওপর একটি সেতু এবং তরফদারপাড়া থেকে আড়াপাড়া সড়কের ওপর আরেকটি সেতু নির্মাণ করা হয়েছে। এছাড়া দেয়াড়া ইউনিয়নের নারাঙ্গালী থেকে ফুলবাড়িয়া যাওয়ার পথে গোডাঙ্গা খালের ওপর নির্মিত হয়েছে তৃতীয় সেতুটি।যশোর স্থানীয় গাইড দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের তত্ত্বাবধানে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় মোট ৬৫ লাখ ২৪ হাজার ৫৫০ টাকা ব্যয়ে সেতু তিনটি নির্মাণ করা হয়েছে। এসব সেতু চালুর ফলে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে।

সেতু উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাকসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

যশোরে তিন নতুন সেতুর উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত

আপডেট: ০৯:০১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬