শিরোনাম:
লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলাকেটে হত্যা
নিউজ ডেস্ক
- আপডেট: ০৩:৩২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
- / ১৩

নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা থেকে একই পরিবারের তিনজনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে দুইজন নারী ও এক শিশু রয়েছে। গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলার পৌর শহরের দেনায়েতপুর এলাকার একটি আবাসিক ভবন থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া জানান, নিহতদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাহারুল আলম তিনজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।






















