০৩:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

বাঘারপাড়ায় দুর্নীতিবিরোধী চেতনা জাগাতে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৫৯:০০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • / ১৫

সাঈদ ইবনে হানিফ ঃ শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে যশোরের বাঘারপাড়ায় অনুষ্ঠিত হয়েছে এক প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা।

জেলা দুর্নীতি দমন কমিশনের সমন্বিত কার্যালয়ের আয়োজনে, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,, বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার ভুপারী সরকার। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ এয়াহিয়া আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশন যশোর জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আল আমীন, সহকারী পরিদর্শক সুমিত দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আশিকুজ্জামান, একাডেমিক সুপারভাইজার ওহিদুজ্জামান এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হাদিউজ্জামান।

বক্তারা শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে নতুন প্রজন্মের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সুধীজন উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় নারিকেলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয় রানার্স-আপ হয়।

পরে অতিথিরা বিজয়ী দলগুলোর সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। #
২৪/০৬/২০২৬

Please Share This Post in Your Social Media

বাঘারপাড়ায় দুর্নীতিবিরোধী চেতনা জাগাতে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট: ১১:৫৯:০০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬