১২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

সীমান্তে পুশইন ও অপতৎপরতা বন্ধের দাবিতে বেনাপোলে ১১ দলীয় ঐক্যজোটের সমাবেশ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৩২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের সীমান্তে ভারত সরকার কর্তৃক পুশইন, সীমান্ত হত্যা এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিরোধী অপতৎপরতা বন্ধের দাবিতে ‘১১ দলীয় ঐক্যজোট’ যশোর জেলার উদ্যোগে এক বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ ১২ জুন বিকাল সাড়ে ৩টায় শার্শা উপজেলার বেনাপোল বল ফিল্ডের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

যশোর জেলা জামায়াতের আমির ও যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল এমপির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান। জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, মোঃ নুরুজ্জামান, জেলা এনসিপির আহ্বায়ক ও শার্শা উপজেলা জামায়াতের নায়েবে আমির ইঞ্জিনিয়ার তৈয়েবুর রহমান, মাওলানা রফিকুল ইসলাম, আবুল হাশিম রেজা, মুফতি ওবায়দুল্লাহ কাসেমী এবং উপজেলা এনসিপির আহ্বায়ক মুরাদ হোসেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আজীজুর রহমান এমপি বলেন, গত ১ জুন ভোর থেকে ৩ জুনের মধ্যে বেনাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে জোরপূর্বক পুশইন করার চেষ্টা করা হয়েছিল। আমি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বেনাপোলের সর্বস্তরের জনগণকে সাধুবাদ জানাই—তারা সাহসিকতার সাথে ভারতের এই পুশইনের বিরুদ্ধে দাঁড়িয়ে তা কঠোরভাবে মোকাবেলা করেছেন।”

সমাবেশে বক্তারা আরো বলেন, সীমান্তে নিরীহ মানুষ হত্যা এবং জোরপূর্বক পুশ ইনের মতো কর্মকাণ্ড মানবাধিকার পরিপন্থী। তারা এসব ঘটনার অবসান এবং আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশ-ভারত সীমান্তে শান্তি, নিরাপত্তা ও মানবাধিকারের সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

তিনি আরও বলেন, ভারত বাংলাদেশের সীমান্তবর্তী সকল অঞ্চলে অবৈধ পুশইনের চেষ্টা চালাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

ভারত ইতিপূর্বেও তার প্রতিবেশী ছোট ছোট দেশগুলোকে এভাবে কুক্ষিগত ও দখল করার চেষ্টা করেছে।

বাংলাদেশের দেশপ্রেমিক জনতা ভারতের এই অবৈধ পুশইনের বিরুদ্ধে সর্বদা রুখে দাঁড়াবে, ইনশাআল্লাহ।”

সভাপতির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল এমপি বলেন, “বাংলাদেশ একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র। এখানে ভারতকে কখনোই জোর করে পুশইন করতে দেওয়া হবে না। যারা বর্তমানে দেশের সরকারে আছেন, আপনাদের এই ভারতের অবৈধ পুশইনের বিরুদ্ধে জোরালো কথা বলতে হবে। তা না হলে ভারতের সাথে আপনাদের কোনো গোপন সমঝোতা আছে কিনা, দেশের জনগণ তা বুঝে নেবে।”

সমাবেশে বক্তারা অবিলম্বে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি) এবং সীমান্তবর্তী অঞ্চলগুলোকে প্রতিরক্ষার স্বার্থে আরও শক্তিশালী করার জোর দাবি জানান।

এ সময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন বেনাপোল থানা জামায়াতের আমির রেজাউল ইসলাম, থানা সেক্রেটারি মাওলানা ইউসুফ আলীসহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

সীমান্তে পুশইন ও অপতৎপরতা বন্ধের দাবিতে বেনাপোলে ১১ দলীয় ঐক্যজোটের সমাবেশ

আপডেট: ১১:৩২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬