১২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

খুলনায় দুর্বৃত্তের গুলিতে বিএনপি নেতা নিহত

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:১৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • / ১২

নিজস্ব প্রতিবেদকঃ খুলনা মহানগরীর লবণচরা থানার মাথাভাঙ্গা কাজী পাড়া এলাকায় দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ রফিকুল ইসলাম নামে এক ব্যবসায়ী ও বিএনপি নেতা নিহত হয়েছেন।

শুক্রবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাটি ঘটে। নিহত রফিক ওই এলাকার রতন গাজীর ছেলে ও বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন এ ঘটনা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, রফিক দুপুরে বাড়ি থেকে ১ কিলোমিটার দূরে একটি দোকানে বসা ছিলেন। এ সময়ে হেলমেট পরিহিত এক যুবক মোটরসাইকেল চালিয়ে এসে তাকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি ছোড়েন। এর মধ্যে একটি গুলি তার পেটে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। বাড়ির লোকজন খবর পেয়ে তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়।

লবণচরা থানার ওসি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আশপাশের সব দোকান বন্ধ দেখতে পান তিনি। পুলিশ মোতায়েন করা হয়েছে। যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের লাশ হাসপাতাল মর্গে রয়েছে।

Please Share This Post in Your Social Media

খুলনায় দুর্বৃত্তের গুলিতে বিএনপি নেতা নিহত

আপডেট: ০৬:১৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬