বিজিবি’র অভিযানে যশোর সীমান্তে থেকে মাদকসহ ছয় লক্ষ টাকার চোরাচালানী পণ্য জব্দ
- আপডেট: ০৭:৫২:২২ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
- / ২১৪

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা, বেনাপোল এবং চৌগাছা সীমান্তে অভিযান চালিয়ে পাঁচ লক্ষ আটানব্বই হাজার দুইশত পঁয়ত্রিশ টাকা মূল্যের বিদেশী মদ, ভারতীয় ফেন্সিডিল, চশমা, কিশমিশ, বিভিন্ন প্রকার চকলেট এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছেন।
০২ মার্চ রবিবার বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)এর টহলদল শাহজাদপুর বিওপি, বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের সীমান্ত এলাকায় বিশেষ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিদেশী মদ, ভারতীয় ফেন্সিডিল, চশমা, কিসমিস, বিভিন্ন প্রকার চকলেট এবং কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের মূল্য (পাঁচ লক্ষ আটানব্বই হাজার দুইশত পঁয়ত্রিশ) টাকা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
বিজিবি সূত্র আরো জানান, জব্দকৃত বিভিন্ন ভারতীয় পণ্য কাস্টমে জমা করা হয়েছে এবং আটককৃত মাদকদ্রব্য ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে পাঠানো হয়েছে।





















