০৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

জামায়াতে ইসলাম দেশের সকলের অধিকার নিশ্চিত করতে চায়-মাওলানা আরশাদুল আলম

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৪৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
  • / ১৫০

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : বাংলাদেশ জামায়েত ইসলামী দেশের সকলের অধিকার নিশ্চিত করে একটি বৈষম্যহীন দুর্নীতিমুক্ত সমাজ গড়তে চায়। সেই লক্ষ্য অর্জনে দলটি দেশ ও জাতির কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে। দেশের বিরুদ্ধে একটি মহল নানামুখী চক্রান্ত এবং ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের ব্যাপারে সতর্ক থাকার পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য (চৌগাছা-ঝিকরগাছা) সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা আরশাদুল আলম গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকাল ৫টায় উপজেলার নাভারন ইউনিয়নের পাঁচপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ইউনিয়ন জামায়াত আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

৭নং নাভারন ইউনিয়ন জামাতে ইসলামীর আমির মাস্টার মোঃ আছাদুজ্জামান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলিম, উপজেলা সেক্রেটারি মোঃ নজরুল ইসলাম খান, উপজেলা কর্মপরিষদ সদস্য মোঃ রফিকুল ইসলাম, নাভারন ইউপির সাবেক চেয়ারম্যান জিয়াউল হক ও মাওলানা মনিরুল হুদা।

নাভারন ইউনিয়ন সেক্রেটারি মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় গণসমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নাভারন ইউনিয়নের সহ-সভাপতি শরিফুল ইসলাম, ইউনিয়ন টিম সদস্য আশিক মাহমুদ, আমিনুর রহমান, আকরাম আলী, ইমরান হোসেন, টিপু সুলতান সহ অন্যান্য ইউনিয়ন নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

জামায়াতে ইসলাম দেশের সকলের অধিকার নিশ্চিত করতে চায়-মাওলানা আরশাদুল আলম

আপডেট: ০৭:৪৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫