১০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

কেশবপুরে অকটেন কম দেওয়ায় ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:২৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / ৮

মোঃ মন্জুরুল ইসলাম মুকুল : যশোরের কেশবপুরে পরিমাপে অকটেন কম দেওয়ার অভিযোগে মেসার্স কেশবপুর ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা গেছে, উপজেলার মধ্যকূল এলাকায় অবস্থিত মেসার্স কেশবপুর ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটার অকটেনে ৫৫ মিলিলিটার কম দেওয়ার বিষয়টি ধরা পড়ে। এ অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৯ ও ৪৬ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া কেশবপুর এমভি ফিলিং স্টেশনসহ ভিডিও তেল পাম্পেও অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তাদের সঠিক পরিমাপে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

কেশবপুরে অকটেন কম দেওয়ায় ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা জরিমানা

আপডেট: ০৮:২৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬