১১:৪১ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

কেশবপুরে ‘ভোরের আলো’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, স্বাস্থ্যসেবা পেলেন ২০০ মানুষ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৪০:০৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / ৭

মোঃ মন্জুরুল ইসলাম মুকুল : জাতীয় রক্তদান দিবস উপলক্ষে যশোরের কেশবপুরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভোরের আলো’র উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বাহারুল উলুম কামিল মাদ্রাসার ল্যাব ভবনের হলরুমে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্পে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ২০০ মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। জাতীয় রক্তদান দিবসকে সামনে রেখে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করে সংগঠনটি।

সংগঠনের উপদেষ্টা আব্দুল মোমিন সানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা সুফিয়া পারভীন এবং বাহারুল উলুম কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আব্দুল হাই।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি ডা. সোহাগ হোসেন, সাংগঠনিক সম্পাদক অমিত হাসান, দপ্তর সম্পাদক কিশোর মণ্ডল, সমাজকল্যাণ সম্পাদক হৃদয় হোসেন রনি, নির্বাহী সদস্য ইলিয়াস হোসেন ও আবু হানিফ। এছাড়া সংগঠনের সদস্য আবুজার, ইমরান হোসেন, রাব্বি, জীবন দাস ও নাজমুস সাকিবসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রাখার প্রত্যয় নিয়ে ‘ভোরের আলো’ নিয়মিত সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

Please Share This Post in Your Social Media

কেশবপুরে ‘ভোরের আলো’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, স্বাস্থ্যসেবা পেলেন ২০০ মানুষ

আপডেট: ০৬:৪০:০৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬