০৫:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

ডোমারে শিক্ষক সংকট চরমে: মাত্র দুজন শিক্ষক দিয়ে চলছে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৩৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / ২৯

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
​নীলফামারীর ডোমার উপজেলার ১ নম্বর ভোগডাবুড়ী ইউনিয়নের দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাত্র দুজন করে শিক্ষক দিয়ে পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।

দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট থাকায় বিদ্যালয় দুটিতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। এতে একদিকে যেমন ব্যাহত হচ্ছে পড়াশোনা, অন্যদিকে দিন দিন কমছে শিক্ষার্থীর সংখ্যাও।

​সোমবার(২ অক্টোবর) সরেজমিনে জানা যায়, ভোগডাবুড়ী আদর্শ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ভোগডাবুড়ী পুষণাপাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৩ সাল থেকেই মাত্র দুজন শিক্ষক দিয়ে পাঠদান চালিয়ে যাওয়া হচ্ছে।

​ভোগডাবুড়ী আদর্শ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কারিমুল ইসলাম জানান, ২০২৩ সাল থেকে তাঁরা মাত্র দুজন শিক্ষক মিলে বিদ্যালয়ের পাঠদান চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে আবার একজন শিক্ষককে ডেপুটেশনে অন্য জায়গায় দেওয়া হয়েছে।

বিষয়টি উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বহুবার জানানো হলেও নতুন শিক্ষক পদায়ন করা হয়নি। তিনি দ্রুত শিক্ষক নিয়োগ দিয়ে বিদ্যালয়টিতে পড়ালেখার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।

​একই অবস্থা ভোগডাবুড়ী পুষণাপাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়েও। বিদ্যালয়টির প্রধান শিক্ষক শাহাদাত হোসেন জানান, কাগজে-কলমে ৫ জন শিক্ষক ও ১ জন প্রধান শিক্ষক থাকার কথা থাকলেও বর্তমানে নিয়মিত শিক্ষক আছেন মাত্র দুজন। এর সঙ্গে একজন শিক্ষক ডেপুটেশনে কাজ করছেন, যিনি আগামী ডিসেম্বরেই চলে যাবেন।

দ্রুত নতুন শিক্ষক পদায়ন না করা হলে সামনের দিনগুলোতে পাঠদান কার্যক্রম পুরোপুরি বন্ধ হওয়ার উপক্রম হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

ডোমারে শিক্ষক সংকট চরমে: মাত্র দুজন শিক্ষক দিয়ে চলছে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়

আপডেট: ০৬:৩৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬