০৪:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

যশোর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে প্রায় ২৭ লক্ষ টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:০৮:৪০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / ৩৯

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তের পৃথক অভিযানে মাদকদ্রব্য, কীটনাশক ও ভারতীয় বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (০১ নভেম্বর-২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর আওতাধীন সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, চৌগাছা সীমান্তের হিজলী বিওপির অভিযানে ভারতীয় ১০৯ বোতল নেশাজাতীয় ESCUF SYRUP জব্দ করা হয়। পরে জব্দ করা সিরাপ মামলার আলামত হিসেবে চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে। একই দিন চৌগাছা সীমান্তের মাসিলা বিওপির অভিযানে ৪৩ প্যাকেট কীটনাশক জব্দ করা হয়।

এদিকে, যশোর ব্যাটালিয়নের বিশেষ টহলদল ও বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করে।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১৪০টি শাড়ি, ৮৯টি কম্বল, ৭০টি চাদর, ৪৫টি জিন্স প্যান্ট, ৫০০ গ্রাম জিরা, ২৮ প্যাকেট ফুচকা, ৫ কেজি কিসমিশ, ১৩৫টি চকলেট ও ১ হাজার ১১৬টি কসমেটিকস সামগ্রী। এসব পণ্যের আনুমানিক মূল্য ২৬ লাখ ৯৪ হাজার ৬০০ টাকা।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ পাচার চক্রের সদস্যদের আটক করতে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

যশোর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে প্রায় ২৭ লক্ষ টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ

আপডেট: ০৮:০৮:৪০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬