ডিমলা ১৫ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী হাছান ও মোকলেস বিজিবির হাতে আটক
- আপডেট: ১০:১৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / ৩৭

মোঃ রুবেল ইসলাম, ডিমলা উপজেলা প্রতিনিধি:
নীলফামারীর ডিমলায় খগাখড়িবাড়ি ইউনিয়নের আদাবাড়ি নামক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ মোঃহাছান আলী (২৩) এবং মোঃ মোকলেস (২৪)নামের ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
প্রাপ্ত তথ্য ও সংগৃহীত ছবি অনুযায়ী, থানাহাট বিওপি-এর টহল দল মাদক বিরোধী এই সফল অভিযান পরিচালনা করে। এ সময় আটক যুবকদের কাছ থেকে ১৫ পিচ ইয়াবা উদ্ধারের পাশাপাশি মাদক সেবনের সরঞ্জাম এবং একটি মোবাইল ফোন সহ নগদ অর্থ ও অন্যান্য আলামত জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, হাছান ও মোকলেস নামের ওই ব্যক্তিদের নামে ইতোমধ্যে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আদাবাড়ি এলাকায় অবস্থান নেয় বিজিবির একটি টহল দল। পরে সন্দেহ ভাজন তাদেরকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের নিকট থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে থানাধীন রয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।





















