মোঃ মন্জুরুল ইসলাম মুকুল : যশোরের কেশবপুরে পরিমাপে অকটেন কম দেওয়ার অভিযোগে মেসার্স কেশবপুর ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা গেছে, উপজেলার মধ্যকূল এলাকায় অবস্থিত মেসার্স কেশবপুর ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটার অকটেনে ৫৫ মিলিলিটার কম দেওয়ার বিষয়টি ধরা পড়ে। এ অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৯ ও ৪৬ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া কেশবপুর এমভি ফিলিং স্টেশনসহ ভিডিও তেল পাম্পেও অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তাদের সঠিক পরিমাপে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.