বাঘারপাড়ায় বিশিষ্ট সমাজসেবক ও সাবেক নিকাহ রেজিস্ট্রার কারী আব্দুল মালেকের ইন্তেকাল
- আপডেট: ০৮:২০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / ১৪

সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া (যশোর) :
যশোরের বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক, সাবেক নিকাহ রেজিস্ট্রার ও অবসরপ্রাপ্ত শিক্ষক কারী আব্দুল মালেক ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
১৭ নভেম্বর দিনগত রাত দুই টার দিকে আরাজি বাসুয়াড়ী গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি ছেলে-মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) যোহর নামাজের পর নিজ গ্রামের বাড়িতে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
কারী আব্দুল মালেকের মৃত্যুতে বাসুয়াড়ীসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুর খবর পেয়ে ছুটে আসেন, যশোর আমিনিয়া মাদ্রাসার সাবেক অধ্যাক্ষ মাওঃ নুরুল ইসলাম, বাঘারপাড়া ছিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হায়দার আলি, যশোর কাজী সমিতির সভাপতি রেজাউল ইসলাম, রাধানগর আলিম মাদ্রাসার সাবেক অধ্যাক্ষ মাওলানা তবিবুর রহমান, বসুন্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবু বক্কার খান, বরভাগ মাদ্রাসার সহকারী মৌলবী শিক্ষক মাওলানা শেখ আব্দুল হালিমসহ শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গ তার জানাজা নামাজে অংশ গ্রহণ করেন। একই সঙ্গে তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।
অন্যদিকে মরহুমের জানাজা নামাজ পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন,
মরহুম কারী আব্দুল মালেক, দীর্ঘ কর্মময় জীবনে যে সেবামূলক অবদান রেখে গেছেন তা এলাকাবাসীর স্মৃতিতে অমলিন হয়ে থাকবে।





















