১০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

কেশবপুরে ৩২শ ৩০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:১৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / ১১

মোঃ মন্জুরুল ইসলাম ইসলাম মুকুল মঙ্গলবার সকালে কেশবপুর উপজেলায় ২০২৬-২৭অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় সরিষা ও মসুর ফলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ৩২শ ৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করেন কেশবপুর উপজেলা নির্বাহি অফিসার আনোয়ার হোসেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দিয়ে বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্ল্যাহ আল মামুন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা সুদিপ বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেন, উপজেলা নাগরিক পার্টির আহবায়ক সম্রাট হোসেন, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রূহুল কুদ্দুস প্রমুখ।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্ল্যাহ আল মামুন বলেন, কেশবপুর উপজেলার বিভিন্ন গ্রামের ৩ হাজর ২শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে ১ কেজি সরিষার বীজ, ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি সার। ৩০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি মসুর ডাল বীজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে।

চলতি মৌসুমে কেশবপুর উপজেলায় রবি ফসল হিসাবে ৮৫হেক্টর ভুট্টা, আলু ৫০হেক্টর, মরিচ ৩০হেক্টর, পেয়াজ ৮২হেক্টর, রসুন ৩৫হেক্টর, মসুর ডাল ২০হেক্টর, পেয়াজ ৮২হেক্টর, সরিষা ২৩হেক্টর ও ১হাজার ৫০হেক্টর জমিতে বিভিন্ন রকম সবজির আবাদ হয়েছে।

কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন আরো জানান, উপজেলায় ৫ জাতের সরিষার চাষাবাদ হয়েছে। আবহওয়া অনুকুলে থাকলে আশাতীত ফলন হবে। এবছর কৃষক লাভবান হবে বলে মনে করেন তিনি।

Please Share This Post in Your Social Media

কেশবপুরে ৩২শ ৩০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আপডেট: ০৮:১৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬