১০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

খুলনার টুটপাড়ায় এসআরবি-৬-এর অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:০০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / ৭

নিজস্ব প্রতিবেদক: খুলনা মহানগরীর সদর থানার পশ্চিম টুটপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে এসআরবি-৬ স্পেশাল কোম্পানি।

মঙ্গলবার (১৭ নভেম্বর-২০২৬) সকাল ১১টার দিকে মৃত নওয়াব আলী সিকদারের বাড়ির পুরোনো রান্নাঘর থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

এসআরবি-৬ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল পশ্চিম টুটপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ওই বাড়ির পুরোনো রান্নাঘরে তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে উদ্ধার করা অস্ত্রের পাশ থেকে একটি মোবাইল ফোনও পাওয়া যায়। মোবাইল ফোনটি পরীক্ষা করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার করা অস্ত্র ও মোবাইল ফোনটি খুলনার তালিকাভুক্ত সন্ত্রাসী শহিদুল ইসলাম সিজানের (২৬)। এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পলাতক শহিদুল ইসলাম সিজান টুটপাড়া এলাকার মৃত শাহজাহান সিকদারের ছেলে। উদ্ধার করা অস্ত্র ও ম্যাগাজিন উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে।

এসআরবি-৬ সূত্র জানায়, এ ঘটনায় পলাতক সিজানের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা আলামত খুলনা সদর থানায় হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

খুলনার টুটপাড়ায় এসআরবি-৬-এর অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

আপডেট: ০৮:০০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬