১১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

শালিখায় নকল কীটনাশক ও বেশি দামে সার বিক্রি, লাখ টাকা জরিমানা, বিপুল মালামাল জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:১২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / ১৪

​লক্ষণ কুমার মন্ডল,শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ
মাগুরার শালিখা উপজেলায় নকল কীটনাশক বিক্রি এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে মেসার্স আশিক ট্রেডার্স নামের এক প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

​মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে শালিখা উপজেলার ধনেশ্বরগাতি ইউনিয়নের সিংড়া বাজারে এ অভিযান পরিচালনা করে মাগুরা জেলা কার্যালয়। অভিযানকালে সার, কীটনাশক, বীজ ও মুদি দোকানসহ বেশ কয়েকটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি চালানো হয়।

​অভিযানসূত্রে জানা যায়, বিএডিসি সার ও কীটনাশক ডিলার প্রতিষ্ঠান ‘মেসার্স আশিক ট্রেডার্স’ কৃষকদের সঙ্গে প্রতারণা করে সিনজেন্টা কোম্পানির প্রচুর নকল কীটনাশক বিক্রি করে আসছিল।

অভিযানে উক্ত প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ নকল কীটনাশক জব্দ করা হয়। এছাড়া বিভিন্ন সারের বস্তাপ্রতি ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত অতিরিক্ত দাম নেওয়া এবং কোনো ধরনের ক্যাশ ভাউচার ছাড়া পণ্য কেনাবেচা করার প্রমাণ পান তদারকি দল।

​অধিদপ্তর জানায়, পূর্বে সতর্ক করা সত্ত্বেও পুনরায় একই অপরাধে লিপ্ত হওয়ায় প্রতিষ্ঠানটির মালিক আশিক লস্করকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ও ৪৫ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

​মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ অভিযানটি পরিচালনা করেন। অভিযানে কৃষি বিপণন কর্মকর্তা মো. আলমগীর হোসেন এবং মাগুরা জেলা পুলিশের একটি প্রতিনিধি দল সার্বিক সহায়তা প্রদান করে।

Please Share This Post in Your Social Media

শালিখায় নকল কীটনাশক ও বেশি দামে সার বিক্রি, লাখ টাকা জরিমানা, বিপুল মালামাল জব্দ

আপডেট: ০৯:১২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬