১১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

ডিমলায় শত্রুতা করে পুকুরে বিষ প্রয়োগ: সর্বস্বান্ত মৎস্যচাষী মাথায় হাত

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৫৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / ১২

মোঃ রুবেল ইসলাম, ডিমলা উপজেলা প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলা খগাখড়িবাড়ি ইউনিয়নের আটঘরিয়া পাড়ায় অদ্য সকাল ৭:৩০ ঘটিকায় রোজ বৃহস্পতিবার তারিখ ০৫/১১/২০২৬ খ্রিষ্টাব্দ। মোঃবেলাল হোসেন(৩৬) নামের এক ব্যক্তির পুকুরের মাছ পূর্বশত্রুতার জেরে বিষ প্রয়োগ করে সব মাছ নিধন করার অভিযোগ উঠেছে।

রাতের আঁধারে কে বা কারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনায় সর্বস্বান্ত হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত মৎস্যচাষী বেলাল।

​স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ধার-দেনা ও লোন নিয়ে অত্যন্ত কষ্টে মৎস্য চাষ করে আসছিলেন ওই মৎস্য চাষী । কিন্তু হঠাৎ করেই পুকুরের পানিতে বিষাক্ত রাসায়নিক প্রয়োগ করায় চাষকৃত সমস্ত মাছ মরে পানিতে ভেসে ওঠে। সকালে পুকুর পাড়ে গিয়ে মরা মাছগুলোর এই দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন মৎস্য চাষী । লাভের স্বপ্ন তো দূরের কথা, পুঁজি হারিয়ে বর্তমানে দিশাহারা হয়ে পুকুরপাড়ে মাথায় হাত দিয়ে বসে আছেন তিনি।

​খামারি ও স্থানীয়দের দাবি, এটি নিছক কোনো দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত ও জঘন্যতম শত্রুতা। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

​এ বিষয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ক্ষতিগ্রস্ত মৎস্যচাষী ও তার পরিবার।

Please Share This Post in Your Social Media

ডিমলায় শত্রুতা করে পুকুরে বিষ প্রয়োগ: সর্বস্বান্ত মৎস্যচাষী মাথায় হাত

আপডেট: ০৮:৫৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬