নীলফামারীর ডিমলায় ধানের বাম্পার ফলন, কৃষকের হৃদয়ে স্থান করে নিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না
- আপডেট: ০৮:৫৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / ৪

ডিমলা, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় ধানের বাম্পার ফলন, কৃষকের হৃদয়ে স্থান করে নিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না।
নীলফামারীর ডিমলা উপজেলায় চলতি মৌসুমে ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে ফুটেছে আনন্দের হাসি। মাঠজুড়ে সোনালি ধানের সমারোহে কৃষকের ঘরে ঘরে বইছে উৎসবের আমেজ। আর এই সফলতার পেছনে কৃষকদের পাশে থেকে পরামর্শ, সহযোগিতা ও সার্বিক দিকনির্দেশনা দিয়ে প্রশংসায় ভাসছেন ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না।
কৃষকদের সঙ্গে নিবিড় যোগাযোগ, মাঠপর্যায়ে কৃষি কার্যক্রম পর্যবেক্ষণ এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করার মাধ্যমে কৃষকদের আস্থা অর্জন করেছেন তিনি। ধানের উৎপাদন বৃদ্ধি, রোগবালাই দমন, সুষম সার ব্যবস্থাপনা ও উন্নত চাষাবাদ পদ্ধতি সম্পর্কে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে আসছে উপজেলা কৃষি বিভাগ।
স্থানীয় কৃষকদের মতে, কৃষি কর্মকর্তার আন্তরিকতা ও কৃষিবান্ধব মনোভাব তাদের চাষাবাদে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। কৃষকের যেকোনো সমস্যায় পরামর্শ ও সহযোগিতা পাওয়ায় তারা উপকৃত হচ্ছেন। ফলে কৃষকদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন মীর হাসান আল বান্না।
কৃষি সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ ধারাবাহিকতা বজায় থাকলে ডিমলায় কৃষি উৎপাদন আরও বৃদ্ধি পাবে এবং কৃষকের আর্থিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কৃষকের হাসি ও মাঠভরা সোনালি ধান যেন প্রমাণ করে—কৃষকের পাশে আন্তরিকভাবে দাঁড়ালে কৃষির সম্ভাবনা আরও উজ্জ্বল হয়ে করেছে।





















