১০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

বেনাপোলে বিজিবির অভিযানে ৬২ বোতল বিদেশি মদসহ ১৫ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:২৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / ১২

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬২ বোতল বিদেশি মদসহ প্রায় সাড়ে ১৫ লাখ টাকার চোরাচালান মালামাল জব্দ করেছে ৪৯ বিজিবি।

​মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) বেনাপোল আইসিপি ক্যাম্পের একটি টহলদল সীমান্ত এলাকায় এই মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

​বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে ৬২ বোতল বিদেশি মদের পাশাপাশি ১০৩টি ভারতীয় শাড়ি, ৯টি কম্বল, ৮টি চাদর, ৫ কেজি জিরা, ৪৬ প্যাকেট ফুচকা, সাড়ে ১৩ কেজি কিসমিশ, ৭ প্যাকেট সন পাপড়ী, ৪৯৮টি চকলেট, ১ কেজি আমসত্ত্ব এবং ৮২৮টি বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব চোরাচালান মালামালের মোট বাজারমূল্য ১৫ লাখ ৪৭ হাজার ৮০০ টাকা।

​জব্দকৃত অন্যান্য চোরাচালান পণ্য আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া, জব্দ করা বিদেশি মদগুলো পরবর্তীতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে পাঠানো হয়েছে।

​এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালান রোধে সীমান্তবর্তী এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযਾਨ পরিচালনা করে এসব মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। সীমান্তে শৃঙ্খলা বজায় রাখতে বিজিবির এ ধরনের অভিযান সবসময় অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে বিজিবির অভিযানে ৬২ বোতল বিদেশি মদসহ ১৫ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য জব্দ

আপডেট: ০৫:২৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬