নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬২ বোতল বিদেশি মদসহ প্রায় সাড়ে ১৫ লাখ টাকার চোরাচালান মালামাল জব্দ করেছে ৪৯ বিজিবি।
মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) বেনাপোল আইসিপি ক্যাম্পের একটি টহলদল সীমান্ত এলাকায় এই মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে ৬২ বোতল বিদেশি মদের পাশাপাশি ১০৩টি ভারতীয় শাড়ি, ৯টি কম্বল, ৮টি চাদর, ৫ কেজি জিরা, ৪৬ প্যাকেট ফুচকা, সাড়ে ১৩ কেজি কিসমিশ, ৭ প্যাকেট সন পাপড়ী, ৪৯৮টি চকলেট, ১ কেজি আমসত্ত্ব এবং ৮২৮টি বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব চোরাচালান মালামালের মোট বাজারমূল্য ১৫ লাখ ৪৭ হাজার ৮০০ টাকা।
জব্দকৃত অন্যান্য চোরাচালান পণ্য আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া, জব্দ করা বিদেশি মদগুলো পরবর্তীতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে পাঠানো হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালান রোধে সীমান্তবর্তী এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযਾਨ পরিচালনা করে এসব মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। সীমান্তে শৃঙ্খলা বজায় রাখতে বিজিবির এ ধরনের অভিযান সবসময় অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.