০৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

বাঘারপাড়ায় এসআরবির অভিযানে ৯৫ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:২০:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • / ২২

নিজস্ব প্রতিবেদক: যশোরের বাঘারপাড়ায় অভিযান চালিয়ে ৯৫ বোতল বিদেশি মদ ও মাদক বহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-৬।

রবিবার (১৫ নভেম্বর-২০২৬) সকাল ১১টার দিকে উপজেলার ধলগ্রাম (ধলগা) বাজার এলাকায় ঢাকা থেকে যশোরগামী মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া গ্রামের আব্দুল সাত্তার মল্লিকের ছেলে মোঃ মোক্তার হোসেন (৪৮) এবং প্রাইভেট কারটির চালক পটুয়াখালীর গলাচিপা এলাকার মোঃ সেকেন্দার আলীর ছেলে মোঃ রাজজাক মৃধা (৫০)।

এসআরবি-৬-এর সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। এ সময় প্রাইভেট কার থেকে ২৩ বোতল ব্ল্যাক হুইস্কি (BLACK WHISKY), ৩৬ বোতল ব্লু হুইস্কি (BLUE WHISKY) এবং ৩৬ বোতল ম্যাকডাওয়েলস নং ১ লাক্সারি হুইস্কি (McDowell’s No.1 Luxury Whisky) উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের মোট পরিমাণ ৯৫ বোতল।

উদ্ধার করা মদ উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়। পরে গ্রেফতার দুজনের বিরুদ্ধে বাঘারপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়। এরপর উদ্ধার করা মাদক ও প্রাইভেট কারসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৬-এর সিপিসি-৩, যশোরের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোঃ ইমামীম মুবীন সরকার সুমন জানান, নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো ঘটনায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে এসআরবির অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এসআরবি ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

Please Share This Post in Your Social Media

বাঘারপাড়ায় এসআরবির অভিযানে ৯৫ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট: ০৭:২০:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬