পুটখালী বিজিবির অভিযানে ২২৪ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ জব্দ
- আপডেট: ১০:১২:১৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / ১০

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২২৪ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৫ নভেম্বর-২০২৬) ভোর ৫টার দিকে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব সিরাপ উদ্ধার করা হয়।
জব্দ করা সিরাপের আনুমানিক সিজার মূল্য ৮৯ হাজার ৬০০ টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দ করা মাদকদ্রব্যের ঘটনায় বেনাপোল পোর্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরে বিধি অনুযায়ী ধ্বংস করার জন্য উদ্ধার করা সিরাপগুলো খুলনা ব্যাটালিয়ন সদরে পাঠানো হয়েছে।
এ বিষয়ে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবির নিয়মিত আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী নজরদারি এবং টহল তৎপরতা জোরদার করা হয়েছে। দেশের সীমান্ত এলাকায় মাদকসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





















