১২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা, এলাকাজুড়ে আতঙ্ক।

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • / ৭

মোঃ মন্জুরুল ইসলাম মুকুল : যশোরের কেশবপুর উপজেলার ৬ নম্বর সদর ইউনিয়নের রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ১৫ নভেম্বর ২০২৬ইং রবিবার রাতে কে বা কারা বিদ্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন মূল্যবান সরঞ্জাম চুরি করে নিয়ে যায়।

চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে বিদ্যালয়ের ছুটির ঘণ্টা, পানির ট্যাপ, সাউন্ড সিস্টেম বক্স, সোলার ব্যাটারি ও বৈদ্যুতিক ফ্যানসহ বিভিন্ন সরঞ্জাম। রাতের আঁধারে সংঘটিত এ চুরির ঘটনায় বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ বিষয়ে মুঠোফোনে কথা হলে রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ নার্গিস পারভীন চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বিদ্যালয়ের মতো একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের চুরির ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিশেষ করে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সরঞ্জাম চুরি হওয়ায় অভিভাবক ও সচেতন মহলের মধ্যে দেখা দিয়েছে নানা প্রশ্ন।

এলাকায় একের পর এক চুরির আশঙ্কা নিয়ে সাধারণ মানুষের মধ্যে চুরি আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি, শিক্ষাপ্রতিষ্ঠানসহ এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা জরুরি।

একই সঙ্গে রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংঘটিত চুরির ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা, এলাকাজুড়ে আতঙ্ক।

আপডেট: ১০:১৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬