সুশাসনের জন্য নাগরিক (সুজন) যশোর জেলা শাখার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- আপডেট: ০৭:১৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / ২১

সাঈদ ইবনে হানিফ ঃ সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর জেলা শাখার উদ্যোগে আজ যশোর প্রেসক্লাবের মিলনায়তনে এক আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সুজন যশোর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তারুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি অধ্যক্ষ মুস্তাক মোর্শেদ। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাহমিদ আকাশ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জনাব জাহিদ হাসান টুকুন, ইনস্টিটিউট যশোরের সম্মানিত সাধারণ সম্পাদক এ জেড এম সালেক এবং প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক নুর ইসলাম। তাঁদের প্রাণবন্ত ও গুরুত্বপূর্ণ আলোচনায় অনুষ্ঠানটি হয়ে ওঠে অত্যন্ত প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ।
এছাড়াও বক্তব্য রাখেন অধ্যাপক ফিরোজা বুলবুল কলি ও সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক আব্বাস উদ্দিন।
অনুষ্ঠানে সুজনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য এবং যশোরের সুধী সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা সুশাসন প্রতিষ্ঠা, গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, নাগরিক অধিকার সংরক্ষণ এবং জবাবদিহিমূলক সমাজ গঠনে সুজনের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।
আলোচনা সভা শেষে ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।






















