০৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

যশোরের শ্যামাপূজা মণ্ডপে আগুনের ছবিটি ভারতের: জেলা পুলিশ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৫২:৪৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / ১৭

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া শ্যামাপূজা মণ্ডপে অগ্নিকাণ্ডের একটি ছবিকে যশোরের কালীবাজারের ঘটনা বলে প্রচার করা হচ্ছে।

তবে ছবিটি যশোরের নয়, ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার কালীবাজারের একটি শ্যামাপূজা মণ্ডপে অগ্নিকাণ্ডের বলে জানিয়েছে জেলা পুলিশ।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, কালীপূজার আগের দিন মণ্ডপ উদ্বোধনের আগেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, মণ্ডপে বৈদ্যুতিক কাজ চলার সময় শর্টসার্কিট থেকে কাপড়ে আগুন লাগে। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই পুরো মণ্ডপটি পুড়ে ছাই হয়ে যায়।

এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জঙ্গিদের আগুন দেওয়ার’ যে দাবি প্রচার করা হচ্ছে, তার কোনো সত্যতা নেই। দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে যশোর জেলা পুলিশ।

পুলিশ আরও জানায়, ছবিতে থাকা ব্যানারে ‘JASORA KALIBAZAR’ লেখা বানানের সঙ্গে যশোরের কালীবাজারের নামের মিল নেই। এ ছাড়া মণ্ডপের নকশাও যশোরের কালীবাজারের শ্যামাপূজা মণ্ডপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

জেলা পুলিশ বলেছে, ছবিটিকে যশোরের ঘটনা হিসেবে প্রচার করা বিভ্রান্তিকর এবং সাম্প্রদায়িক উসকানি ছড়ানোর আশঙ্কা রয়েছে। তাই গুজবে কান না দিয়ে কোনো তথ্য বা ছবি যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা থেকে বিরত থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

যশোরের শ্যামাপূজা মণ্ডপে আগুনের ছবিটি ভারতের: জেলা পুলিশ

আপডেট: ০৫:৫২:৪৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬