০৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

শার্শায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৩৩:১৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / ১

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন, সড়কে অবৈধ থ্রি-হুইলার চলাচল নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

সোমবার (৯ নভেম্বর-২০২৬) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ।

সভায় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহম্মদ আল ইমরান, উপজেলা কৃষি কর্মকর্তা ইসমত আরা খাতুন, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শহীদ তিতুমীর, নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কেরামত আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও উপজেলা জামায়াতের আমির ফারুক হোসেন।

এ ছাড়া শার্শা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক মতিনুর রহমান মতিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান, শার্শা ও বেনাপোল সীমান্তের বিভিন্ন বিজিবি বিওপির প্রতিনিধি, শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বেনাপোল বন্দর ও কাস্টমসের প্রতিনিধিসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

শার্শায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আপডেট: ০৮:৩৩:১৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬