০৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

শার্শায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৪২:০৮ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / ৬

নিজস্ব প্রতিবেদক: ‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের শার্শায় নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে।

এ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, সমবায়ীদের মধ্যে চেক ও ফলদ-বনজ গাছের চারা বিতরণ করা হয়।

রোববার (৮ নভেম্বর-২০২৬) সকাল ১০টায় শার্শা উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ।

পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শার্শা বাজারের ঢাকা-বেনাপোল মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শার্শা উপজেলা প্রশাসন, সমবায় দপ্তর ও স্থানীয় সমবায়ীদের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাঃ আব্দুর রাশেদ। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহম্মদ আল ইমরান, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও উপদেষ্টা খায়রুজ্জামান মধু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক আনছার আলী এবং উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সবুজ হোসেন খান।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফজলে ওয়াহিদ বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সমবায় ব্যবস্থার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমবায়ের সঠিক চর্চার মাধ্যমে বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

সভায় স্থানীয় সমবায়ীদের মধ্যে বক্তব্য দেন কুদ্দুস আলী বিশ্বাস, শহিদ আলী, জিল্লুর রহমান জাহিদ, আনছার আলী, মো. আলমগীর হোসেন, কালিম উল্লাহ ও শাকিল হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ফজলে ওয়াহিদের হাত থেকে সমবায় সমিতির সদস্যরা চেক ও ফলদ-বনজ বৃক্ষের চারা গ্রহণ করেন। এ সময় উপস্থিত সমবায়ীদের মধ্যেও বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

শার্শায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

আপডেট: ১১:৪২:০৮ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬