০৮:৪০ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

দেশজুড়ে বিএডিসির সার ডিলার নিয়োগ প্রক্রিয়া বাতিল, নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্রও বাতিল

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:০৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / ২২

জেমস আব্দুর রহিম রানা: দেশের সার ব্যবস্থাপনা, বাজার নিয়ন্ত্রণ এবং সরকারি সার সরবরাহ ও বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) আওতায় ২০২৬ সালে অনুষ্ঠিত সার ডিলার নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছে সরকার। একই সঙ্গে এ প্রক্রিয়ায় সার ডিলার হিসেবে নির্বাচিত সব প্রার্থীর নিয়োগাদেশ ও নিয়োগপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও মনিটরিং অধিশাখা থেকে গত ৮ নভেম্বর ২০২৬ তারিখে জারি করা এক সরকারি নোটিশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

নোটিশে বলা হয়েছে, দেশের বর্তমান সার পরিস্থিতি, বাজার ব্যবস্থাপনা এবং সরকারি সার সরবরাহ ও বিতরণ কার্যক্রমের স্বার্থে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) আওতায় ২০২৬ সালে অনুষ্ঠিত সার ডিলার নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিএডিসির সার ডিলার হিসেবে নির্বাচিত সব প্রার্থীর নিয়োগাদেশ ও নিয়োগপত্র বাতিল করা হয়েছে। সরকারের এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

কৃষি মন্ত্রণালয়ের নোটিশে সংশ্লিষ্ট সব পক্ষকে বিষয়টি অবগত করার পাশাপাশি সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও মনিটরিং অধিশাখার জারি করা নোটিশে স্বাক্ষর করেছেন অধিশাখার মহাপরিচালক ড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম।

নোটিশটি কৃষি মন্ত্রণালয়ের সচিব, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক, বিএডিসির চেয়ারম্যান, কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা-সংশ্লিষ্ট পরিচালকসহ দেশের সব জেলা প্রশাসক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, জেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তাদের অবগতির জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি বাংলাদেশ খুচরা সার বিক্রেতা সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককেও বিষয়টি জানানো হয়েছে।

সরকারের এ সিদ্ধান্তের ফলে ২০২৬ সালে বিএডিসির আওতায় সার ডিলার নিয়োগের মাধ্যমে নির্বাচিত সব প্রার্থীর নিয়োগ কার্যক্রম বাতিল হলো। তবে ভবিষ্যতে সার ডিলার নিয়োগের বিষয়ে নতুন কোনো নির্দেশনা বা নীতিমালা জারি করা হলে সে অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে কি না, সে বিষয়ে নোটিশে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।

কৃষি মন্ত্রণালয়ের নির্দেশনায় তাৎক্ষণিক কার্যকরের সিদ্ধান্ত, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ।

সূত্র: কৃষি মন্ত্রণালয়, সার ব্যবস্থাপনা ও মনিটরিং অধিশাখার ৮ নভেম্বর ২০২৬ তারিখের সরকারি নোটিশ।

Please Share This Post in Your Social Media

দেশজুড়ে বিএডিসির সার ডিলার নিয়োগ প্রক্রিয়া বাতিল, নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্রও বাতিল

আপডেট: ০৪:০৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬