পাঁচ গুণিজন পাচ্ছেন জাতীয় কবি নজরুল পদক
- আপডেট: ০৮:২০:৫৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- / ১৫

মন্জুরুল ইসলাম মুকুল, যশোর কেশবপুর :
দেশের পাঁচ গুণিজন পাচ্ছেন এ বছরের বাসাসেস ‘জাতীয় কবি নজরুল পদক’। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ (বাসাসেস) জাতীয় কবি নজরুল পদক-২০২৬ প্রদান করছে।
সোমবার কেশবপুর চারুপীঠ একাডেমিতে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি ও নাট্যকার মুহম্মদ শফির সভাপতিত্বে এ বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে সংগঠনের সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন সাংবাদিকদের উপস্থিতিতে বাসাসেস প্রবর্তিত এ বছরের জাতীয় কবি নজরুল পদক প্রাপ্ত ৫ গুণীজনের নাম ঘোষনা করেন। পদক প্রাপ্তরা হলেন বিশিষ্ট সাহিত্যিক, লেখক ও গবেষক প্রফেসর ড. মো. রিজাউল ইসলাম (প্রবন্ধ-গবেষণা), কবি ও লেখক অধ্যাপক হাফিজুর রহমান (কবিতা), নাট্যকার, লেখক ও গবেষক খায়রুল বাসার (নাটক), অধ্যাপক ডা. মো. মোখলেছুর রহমান (চিকিৎসাসেবা) ও মো. রেজাউল করিম (আর্র্র্র্থ-সামাজিক উন্নয়ন)।
‘নজরুল বর্ষ: ২৬’ উপলক্ষে আগামী ২২ নভেম্বর রোববার বিকেলে কেশবপুর শহরে সমাধান মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণোৎসব ও গুণিজন সম্মাননা অনুষ্ঠানে ওই পদক প্রদান করা হবে। বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ স্ব স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য প্রতি বছর এ পদক প্রদান করে আসছে।





















