০৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

শ্যামা পূজা উপলক্ষে নড়াইলে বিভিন্ন মন্ডপে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মুন্সী বায়েজিদ বিল্লাহ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:১৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / ৮

নড়াইল প্রতিনিধিঃ সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামা পূজা উপলক্ষে নড়াইল সদর পৌরসভার ৬ নং ওয়ার্ডের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন আসন্ন পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী মুন্সী বায়েজিদ বিল্লাহ।

গত ৮ই নভেম্বর, রবিবার রাতে তিনি ৬ নং ওয়ার্ডের (ভাদুলিডাঙ্গা-কুড়িগ্রাম) শীতলাতলা, কচাতলা ও রাহাপাড়া পূজা মন্ডপে উপস্থিত হন। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন, পূজা নির্বিঘ্নে উদযাপনের সার্বিক খোঁজ-খবর নেন এবং ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন নড়াইল জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী রাজিব আহমেদ রাজু, মোঃ বিপ্লব মোল্যা, রিফাত বিন সিদ্দিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

মুন্সী বায়েজিদ বিল্লাহ বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের ঐতিহ্য। সকল ধর্মের মানুষের উৎসব যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেটাই আমাদের চাওয়া।”

উল্লেখ্য, আসন্ন নড়াইল সদর পৌরসভা নির্বাচনে ৬ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মুন্সী বায়েজিদ বিল্লাহ। তিনি সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

শ্যামা পূজা উপলক্ষে নড়াইলে বিভিন্ন মন্ডপে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মুন্সী বায়েজিদ বিল্লাহ

আপডেট: ০৪:১৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬