ডিমলায় ১০নং পূর্ব ছাতনাই কলোনি ইউনিয়নে অবৈধভাবে ধান কাটার অভিযোগ, এলাকায় উত্তেজনা
- আপডেট: ০৮:২৭:১৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- / ১০

মোঃ রুবেল ইসলাম, ডিমলা উপজেলা প্রতিনিধি:
নীলফামারীর ডিমলায় ১০নং পূর্ব ছাতনাই ইউনিয়নে বারোবিশা নামক এলাকায় গত ৪/১১/২০২৬ খ্রিষ্টাব্দ, সময় সন্ধ্যা ৬:৩০ মিনিট আনুমান কৃষকের পাকা ধান জোর পূর্বক কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।
মোঃ ফারুক ইসলাম(৪০) মোঃ আরিফ হোসেন (৩৫) উভয়ের পিতাঃ আবুল হোসেন। মোঃ আবদুল মজিদ(৩৪) পিতাঃ মোহাম্মদ আলীসহ আরো আনেক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকের পরিবারে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
অভিযোগ সূত্রে জানা যায়,মোঃ আয়নাল হক, কৃষক তার নিজের জমিতে দীর্ঘদিন ধরে ধান চাষ করে আসছিলেন। ধান পাকার পর ফসল ঘরে তোলার প্রস্তুতি নেওয়ার সময় অভিযুক্ত ব্যক্তিরা জমিতে প্রবেশ করে জোরপূর্বক ধান কেটে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষক।
ভুক্তভোগী কৃষক বলেন, নিজের কষ্টার্জিত ফসল এভাবে কেটে নেওয়ায় তিনি আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন।তিনি এ বিষযকে কেন্দ্র করে ডিমলা থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
স্থানীয় সচেতন মহল এ ধরনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, জমি নিয়ে কোনো বিরোধ থাকলে তা আইনগতভাবে সমাধান করা উচিত। কিন্তু রাতের আধারে এভাবে জোর করে ধান কাটা মোটেও কাম্য নয়। কারও জমির ফসল জোরপূর্বক কেটে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী কৃষক ও এলাকাবাসী।





















