০১:২৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

খাগড়াছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টসের পৌরসভা পর্যায়ের দল গঠন শুরু

নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:১৩:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / ৯

খোকন বিকাশ ত্রিপুরা।। তৃণমূল পর্যায়ে ক্রীড়াপ্রতিভা অন্বেষণ এবং শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে খাগড়াছড়িতে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’ (সিজন-২) উপলক্ষে পৌরসভা পর্যায়ের দল গঠনের কার্যক্রম।

খাগড়াছড়ি পৌরসভার আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সাদিয়া আফরিন কচি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর নির্বাহী কর্মকর্তা পারভীন আক্তার খন্দকার।

এ সময় খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যসচিব মো. নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে ১০ থেকে ১৪ বছর বয়সী বাছাইকৃত কিশোর-কিশোরীদের অংশগ্রহণে মোট ১০টি ইভেন্টে দল গঠন করা হবে। ইভেন্টগুলো হলো—ফুটবল, অ্যাথলেটিকস, ক্রিকেট, দাবা, ভলিবল, সাঁতার, মার্শাল আর্ট, টেবিল টেনিস, ব্যাডমিন্টন ও কাবাডি।

এই উদ্যোগের মাধ্যমে শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়াপ্রতিভা বিকাশ, নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি এবং ভবিষ্যতের দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার পথ আরও সুগম হবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

খাগড়াছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টসের পৌরসভা পর্যায়ের দল গঠন শুরু

আপডেট: ০১:১৩:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬