১২:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

দৌলতপুরে বিজিবির অভিযানে ২৭০ বোতল উইনিক্স সিরাপ জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৩৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • / ৮

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ২৭০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৬ অক্টোবর-২০২৬) রাত ১টার দিকে বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব সিরাপ জব্দ করা হয়। খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধীনস্থ দৌলতপুর বিওপির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, চোরাচালান পণ্য ও মাদক পাচারকারীদের আটক করতে সীমান্তে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

দৌলতপুরে বিজিবির অভিযানে ২৭০ বোতল উইনিক্স সিরাপ জব্দ

আপডেট: ১১:৩৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬