০১:১৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

শীতের আগমনী বার্তা, খেজুর গাছ প্রস্তুতিতে ব্যস্ত যশোরের গাছিরা

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:০৬:০৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • / ১৬

মোঃ মন্জুরুল ইসলাম মুকুল : শীতের আগমনী বার্তায় যশোরের কেশবপুরে গ্রামবাংলায় শুরু হয়েছে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি। শীত পুরোপুরি জেঁকে বসার আগেই খেজুর গাছ পরিচর্যা, গাছের মাথা পরিষ্কার ও রস সংগ্রহের উপযোগী করে তুলতে ব্যস্ত সময় পার করছেন গাছিরা।

শীতের সকালে খেজুরের রস আর সেই রস থেকে তৈরি সুস্বাদু খেজুরের গুড় বাঙালির ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। তাই শীতের মৌসুম সামনে রেখে গাছিরা খেজুর গাছ প্রস্তুত করছেন। গাছের মাথা পরিষ্কার করে নির্দিষ্ট স্থানে চাঁছ দিয়ে নলি ও হাঁড়ি বসানোর প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।

গ্রামবাংলার মাঠ, ঘাট ও রাস্তার পাশের খেজুর গাছগুলো শীতের এই ঐতিহ্যকে আরও প্রাণবন্ত করে তোলে। খেজুরের রস ও গুড় শুধু গ্রামীণ মানুষের রসনাতৃপ্তিই নয়, অনেক গাছির জীবিকা নির্বাহেরও অন্যতম মাধ্যম।

শীত বাড়ার সঙ্গে সঙ্গে গাছ থেকে রস সংগ্রহ শুরু হবে। ভোরের কুয়াশায় টাটকা খেজুরের রস আর খাঁটি গুড়ের মিষ্টি ঘ্রাণে মুখর হয়ে উঠবে যশোরের গ্রামাঞ্চল। প্রকৃতির পালাবদলের সঙ্গে খেজুরের রস সংগ্রহের এই প্রস্তুতি জানান দিচ্ছে—দুয়ারে কড়া নাড়ছে শীত, ফিরছে বাংলার চিরচেনা শীতের ঐতিহ্য।

Please Share This Post in Your Social Media

শীতের আগমনী বার্তা, খেজুর গাছ প্রস্তুতিতে ব্যস্ত যশোরের গাছিরা

আপডেট: ০৭:০৬:০৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬