ঝিকরগাছায় ফাজিল (স্নাতক) পরীক্ষা নকল মুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট: ০১:৩১:২৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
- / ৮

স্টাফ রিপোর্টার : ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ফাজিল (স্নাতক) পাশ ১ম, ২য় ও ৩য় বর্ষের পরীক্ষা-২০২৫ সুষ্ঠু, সুন্দর ও নকল মুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে ভারপ্রাপ্ত কর্মকর্তা, কক্ষ প্রত্যবেক্ষক ও সংশ্লিষ্ট সকলকে নিয়ে যশোরের ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় মাদ্রাসার হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মুহিব্বুল ইসলামের সভাপতিত্বে এবং মাদ্রাসার সহকারী শিক্ষক আশরাফুজ্জামান বাবুর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকার সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মুরাদ হোসেন। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীরদরগাহ ফয়জাবাদ ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ শহিদুল ইসলাম এবং ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মোঃ বদিউজ্জামান।
প্রধান অতিথি তার বক্তব্যে পরীক্ষা নকল মুক্ত পরিবেশে গ্রহণ করতে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদানের পাশাপাশি মাদ্রাসায় শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধির জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন। এসময় ঝিকরগাছা কামিল মাদ্রাসা ও গাজীরদরগাহ ফাজিল মাদ্রাসার সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।





















