পুটখালী বিজিবির অভিযানে ২৭২ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ জব্দ
- আপডেট: ০৮:২৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
- / ১৮

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ২৭২ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২১ অক্টোবর-২০২৬) দুপুর ১টা ২০ মিনিটে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধীন পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে জব্দ করা ২৭২ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ মামলার আলামত হিসেবে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তে চোরাচালান পণ্য ও মাদক পাচার প্রতিরোধ এবং পাচারকারী চক্রের সদস্যদের আটক করতে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদকসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।





















