গোয়ালন্দে পূজা মন্ডপ পরিদর্শন করলেন সাংস্কৃতিক প্রতিমন্ত্রী- খৈয়ম
- আপডেট: ০৭:২১:১৫ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
- / ১১

মো.নজরুল মিয়া , গোয়ালন্দ (রাজবাড়ী) থেকে।।
গোয়ালন্দ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
বুধবার ২১ অক্টোবর বেলা ১২টার দিকে তিনি গোয়ালন্দ পৌরসভার গুরুত্বপূর্ণ পাঁচটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, মণ্ডপের ভক্ত ও সাধারণ মানুষের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক খোঁজখবর নেন।
এ সময় বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, সব ধর্মের মানুষ যাতে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে নিরাপদ ও শান্তিতে নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপন করতে পারে, সে জন্য সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করেছে। এ সময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম,জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো.আহসান হাবিব গাজী, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো.সুলতানুল ইসলাম মুন্নু, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলুসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





















