১০:২১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

নাভারণে ২ কেজি ৯০ গ্রাম স্বর্ণের বারসহ যদুনাথপুরের আলাউদ্দীন গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৩৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • / ১৬

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১৮টি স্বর্ণের বার ও একটি সুজুকি মোটরসাইকেলসহ মোঃ আলাউদ্দীন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

উদ্ধার করা স্বর্ণের বারগুলোর মোট ওজন ২ কেজি ৯০ গ্রাম, যা ১৮০ ভরির সমান বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত আরও দুই ব্যক্তি পালিয়ে গেছেন।

বুধবার (২১ অক্টোবর-২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে শার্শা উপজেলার নাভারণের দক্ষিণ বুরুজ বাগান গ্রামের ‘প্রাইম ব্রিকস’ নামের একটি ইটভাটাসংলগ্ন নাভারণ-সাতক্ষীরাগামী পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাভারণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আরিফ হোসেনের নেতৃত্বে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামিনুল হক ও এসআই শেখ মোঃ জাহিদুল আলমসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় আলাউদ্দীনকে গ্রেফতার করা হয়। তাঁর সঙ্গে থাকা অপর দুই ব্যক্তি কৌশলে পালিয়ে যান।

পরে গ্রেফতার আলাউদ্দীনের হেফাজতে থাকা মালামাল তল্লাশি করে ১৮টি স্বর্ণের বার ও একটি সুজুকি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের বার ও মোটরসাইকেলটি জব্দতালিকামূলে জব্দ করে পুলিশ।

গ্রেফতার মোঃ আলাউদ্দীন শার্শা উপজেলার হাড়িখালী (যদুনাথপুর) গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে। তাঁর মায়ের নাম মোছা. জায়েরা খাতুন।

বুধবার দুপুর ১টার দিকে শার্শা থানা সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নাভারণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আরিফ হোসেন। এ সময় শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামিনুল হক ও এসআই শেখ মোঃ জাহিদুল আলম উপস্থিত ছিলেন।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় নিয়মিত চোরাচালান মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গ্রেফতার আলাউদ্দীনকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাশাপাশি পালিয়ে যাওয়া অপর দুই ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত করে তাঁদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

নাভারণে ২ কেজি ৯০ গ্রাম স্বর্ণের বারসহ যদুনাথপুরের আলাউদ্দীন গ্রেফতার

আপডেট: ০৩:৩৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬