১১:২৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব : উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জন, সম্প্রীতি ও শান্তির প্রত্যাশা

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৪০:২৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • / ৭

বাবু বিশ্বজিৎ বসু মাগুরা থেকে :
মাগুরা জেলার শালিখা উপজেলার ২নং তালখড়ি ইউনিয়নের সোনাডাঙ্গা গ্রামে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

কয়েক দিনের আনন্দ, উৎসব, পূজা-অর্চনা ও ভক্তিমূলক অনুষ্ঠানের পর বিজয়া দশমীতে মা দুর্গাকে বিদায় জানান ভক্তরা। এ সময় ভক্তদের মধ্যে একদিকে ছিল বিদায়ের বিষাদ, অন্যদিকে ছিল আগামী বছর আবারও মায়ের আগমনের প্রত্যাশা।

দুর্গাপূজা শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি মানুষের মধ্যে ভালোবাসা, ভ্রাতৃত্ব, মানবিকতা ও সামাজিক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। সোনাডাঙ্গা গ্রামসহ আশপাশের এলাকায় এ উৎসব মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়েছে।

সম্প্রীতি ও মানবিকতার বন্ধন অটুট থাকুক দুর্গোৎসবের সমাপ্তিতে প্রত্যাশা—সমাজ থেকে দূর হোক হিংসা,বিদ্বেষ, বিভেদ ও সাম্প্রদায়িকতা। সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ভালোবাসার মাধ্যমে একসঙ্গে বসবাস করুক। ধর্ম যার যার, উৎসব হোক সবার—এই চেতনায় গড়ে উঠুক একটি শান্তিপূর্ণ, মানবিক ও সম্প্রীতিময় সমাজ।

মা দুর্গার কাছে সবার প্রার্থনা—পৃথিবী থেকে অশুভ শক্তির বিনাশ হোক, শুভশক্তির জয় হোক। প্রতিটি মানুষের জীবনে নেমে আসুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল। আগামী বছর আবারও আনন্দ ও উৎসাহের মধ্য দিয়ে ফিরে আসুক শারদীয় দুর্গোৎসব।

শুভ বিজয়া দশমী। মা দুর্গার Encrypted সবার জীবন হোক সুন্দর, শান্তিময় ও মঙ্গলময়।

Please Share This Post in Your Social Media

বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব : উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জন, সম্প্রীতি ও শান্তির প্রত্যাশা

আপডেট: ০৯:৪০:২৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬