১১:২৯ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

শার্শায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের সচেতনতামূলক র‍্যালি ও পথসভা

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:১২:৩০ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • / ৮

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলায় ডেঙ্গু প্রতিরোধ ও সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ অক্টোবর ২০২৬) বিকেলে শার্শা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

র‍্যালিটি নাভারণ দারুল আমান ট্রাস্ট মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে সাতক্ষীরা মোড় ঘুরে নাভারণ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র‍্যালিটি পুনরায় দারুল আমান ট্রাস্ট মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর সেখানে অনুষ্ঠিত হয় পথসভা।

র‍্যালিতে অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকরা ডেঙ্গু প্রতিরোধে করণীয়, এডিস মশার বংশবৃদ্ধি রোধ এবং বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে জনসাধারণকে সচেতন করেন।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ ফারুক হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি জাহাঙ্গীর আলম, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ফিরোজ আল মাহমুদ, উপজেলা যুব বিভাগের সভাপতি ও লক্ষ্মণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদ, উপজেলা প্রচার সেক্রেটারি ও ডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মকবুল হুসাইন, শার্শা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবু ইয়াহইয়া, শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আহমাদ আলী, উলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আমিরুল ইসলাম এবং বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাস্টার নজরুল ইসলাম মোল্লা।

এ ছাড়া কর্মসূচিতে স্থানীয় জামায়াতে ইসলামী ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

পথসভায় বক্তারা বলেন, ডেঙ্গু বর্তমানে একটি গুরুতর জনস্বাস্থ্য সমস্যা। ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে প্রত্যেককে নিজ নিজ বাড়িঘর, আঙিনা ও কর্মস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। একই সঙ্গে এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও বলেন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে জামায়াতে ইসলামী সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছে। ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

Please Share This Post in Your Social Media

শার্শায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের সচেতনতামূলক র‍্যালি ও পথসভা

আপডেট: ০৭:১২:৩০ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬