০৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

জনগণের সমস্যাকে অগ্রাধিকার দিয়েই উন্নয়ন পরিকল্পনা করা হবে— ইমদাদুল হক ইমদাদ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:০০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ছোট আঁচড়া এলাকায় টানা তৃতীয় দিনের মতো গণসংযোগ করেছেন মেয়র পদপ্রার্থী মো. ইমদাদুল হক ইমদাদ।

​শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে গণসংযোগকালে তিনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের খোঁজখবর নেন এবং দীর্ঘদিনের জমে থাকা নাগরিক ভোগান্তির কথা মনোযোগ দিয়ে শেনেন।

​গণসংযোগকালে স্থানীয় বাসিন্দারা এলাকার প্রধান সমস্যা হিসেবে অবহেলিত রাস্তাঘাট ও জলাবদ্ধতার কথা তুলে ধরেন। বিশেষ করে বৃষ্টি ও বর্ষাকালে ড্রেনেজ ব্যবস্থার অভাবে চলাচলের চরম দুর্ভোগের চিত্র ইমদাদুল হকের সামনে তুলে ধরে পরিকল্পিত অবকাঠামো উন্নয়নের দাবি জানান তারা।

​স্থানীয়দের অভিযোগ ও দাবির প্রেক্ষিতে মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ বলেন, “মানুষের সমস্যাকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন পরিকল্পনা সাজাতে হবে। উন্নয়ন শুধু বড় বড় অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবেনা। সুযোগ পেলে ছোট আঁচড়াসহ বেনাপোলের প্রতিটি ওয়ার্ডে টেকসই ড্রেনেজ ব্যবস্থা, সুপেয় পানি ও চলাচলের উপযোগী রাস্তা নিশ্চিত করা হবে।”

​গণসংযোগে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

​এ দিন গণসংযোগে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সমর্থকরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন— ছোটআঁচড়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সর্দার, বেনাপোল পৌর বিএনপি নেতা তাইজুল ইসলাম বকুল, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলী, ৬ নম্বর ভবেরবেড় ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম, বিএনপি নেতা আজগর আলী, যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, জিয়াউর রহমান জিয়া, মফিজুর রহমান পিন্টু, হযরত আলী, যুবদল নেতা মনির হোসেন, রাসেল আহমেদ, শ্রমিক নেতা হান্নান হোসেন ও আহমদ আলী।

​এছাড়াও উপস্থিত ছিলেন বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, যশোর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রাব্বি হোসেন, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন, তুহিন হোসেন, আতিকুজ্জামান সনি ও মহাসিন আলমসহ বেনাপোল পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল এবং ছোটআঁচড়া ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা।

Please Share This Post in Your Social Media

জনগণের সমস্যাকে অগ্রাধিকার দিয়েই উন্নয়ন পরিকল্পনা করা হবে— ইমদাদুল হক ইমদাদ

আপডেট: ০৫:০০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬