০৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

নাভারণে বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ওয়ার্ড সভাপতি আবু জাফর গ্রেপ্তার

নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:০৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা থানা পুলিশের চলমান বিশেষ অভিযানে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মো. আবু জাফর (৫৮) শার্শা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের (দক্ষিণ ও উত্তর বুরুজ বাগান) কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি বলে জানা গেছে।

​শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ২টার দিকে শার্শা থানার নাভারণ-দক্ষিণ বুরুজ বাগান গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আবু জাফর ওই গ্রামের মৃত জেহের আলী মোড়লের ছেলে।

​থানা পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার উপপরিদর্শক (এসআই) আশীষ সরকারের নেতৃত্বে পুলিশ টিম দক্ষিণ বুরুজ বাগান গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় (মামলা নম্বর-২৩, তারিখ: ১৯ সেপ্টেম্বর ২০২৬) এজাহারভুক্ত সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামিনুল হক জানান, গ্রেপ্তারকৃত আসামিকে শুক্রবার যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

নাভারণে বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ওয়ার্ড সভাপতি আবু জাফর গ্রেপ্তার

আপডেট: ০১:০৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬