০১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

লক্ষণপুরে গোয়ালঘর থেকে ৩টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার

নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:২৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • /

​নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলায় একটি গোয়ালঘর থেকে ককটেলসদৃশ তিনটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর-২০২৬) ভোর ৬টার দিকে উপজেলার লক্ষণপুর ইউনিয়নের খামারপাড়া (পূর্বপাড়া) গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে খামারপাড়া গ্রামের ইউনুস আলী তার বাড়ির গোয়ালঘর থেকে গরু বের করার সময় ভেতরে একটি সাদা প্লাস্টিকের ব্যাগ দেখতে পান। কৌতূহলবশত কাছে গিয়ে ব্যাগের ভেতরে লাল স্কচটেপে মোড়ানো তিনটি ককটেলসদৃশ বস্তু দেখতে পেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে জানানো হয়।

​খবর পেয়ে গোড়পাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং বস্তুগুলা নিরাপদ হেফাজতে জব্দ করেন।

​স্থানীয় বাসিন্দাদের ধারণা, ঘটনার আগের দিন অর্থাৎ শনিবার রাতের কোনো এক সময়ে অজ্ঞাত দুষ্কৃতকারীরা আতঙ্ক সৃষ্টি বা অপ্রীতিকর ঘটনা ঘটানোর উদ্দেশ্যে এগুলো সেখানে রেখে পালিয়ে যায়। তবে কারা এবং কী উদ্দেশ্যে এগুলো রেখে গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

​এ বিষয়ে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, “খামারপাড়া এলাকার একটি গোয়ালঘর থেকে লাল স্কচটেপে মোড়ানো তিনটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এগুলো পরীক্ষা-নিরীক্ষার পর আসল তথ্য জানা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে দুর্বৃত্তরা এগুলো সেখানে রেখে গেছে। পুরো বিষয়টি গুরত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

লক্ষণপুরে গোয়ালঘর থেকে ৩টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার

আপডেট: ০১:২৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬