০১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বেনাপোলে বিজিবির অভিযানে শাড়ি-কম্বলসহ বিভিন্ন ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:০৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৬

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চোরাচালান মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (২০ সেপ্টেম্বর-২০২৬) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) আওতাধীন বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব পণ্য আটক করে।

​বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ৩১টি শাড়ি, ৪টি কম্বল, ৬টি খাদ্য সামগ্রী এবং ১৫টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। বিজিবির হিসাব অনুযায়ী, আটককৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য মূল্য প্রায় ২ লাখ ৭৫ হাজার টাকা।

​পরবর্তীতে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে জব্দকৃত চোরাচালান মালামাল বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, “দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের জন্য সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।”

​তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরণের চোরাচালান মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের কঠোর ও আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে বিজিবির অভিযানে শাড়ি-কম্বলসহ বিভিন্ন ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

আপডেট: ১১:০৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬