০৮:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৪

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:১৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৭

নিজস্ব প্রতিবেদকঃ যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় কাযক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. রায়হান উদ্দিন (৩৫)। রায়হান বংশাল থানার ৩২ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর ইউনিটের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। অন্যরা হলেন—রাসেল খান (৩২), আলা উদ্দিন (২৮) ও আব্দুল্লাহ (২৮)।

এর আগে গত শুক্রবার রাত ৮টায় যাত্রাবাড়ী থানার সামনে রাস্তার ওপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একজন পথচারী গুরুতর আহত হন। এ ঘটনার পর থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগ তদন্ত শুরু করে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগের একটি দল শনিবার বংশালে অভিযান চালিয়ে রায়হান উদ্দিনকে আটক করে। তার দেয়া তথ্যমতে, লালবাগের জেন সাহা রোড এলাকায় একটি বাড়ির নিচ তলার পার্কিংয়ে থাকা ইটের খোয়ার বস্তার মধ্য থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। পরবর্তীতে ডেমরা থানার ডগাইর এলাকায় অভিযান চালিয়ে অপর তিনজনকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৪

আপডেট: ০৬:১৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬