১২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মোবাইল ফোন লেখাপড়ার অন্যতম প্রধান অন্তরায়: আবুল হাসান জহির

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৩৬:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ১০

নিজস্ব প্রতিবেদক: ‘মোবাইল ফোন ছেলেমেয়েদের লেখাপড়ার অন্যতম প্রধান অন্তরায়। অভিভাবকদের প্রতি অনুরোধ, আপনারা সন্তানদের হাতে মোবাইল ফোন দেবেন না।’ যশোরের শার্শা উপজেলার নাভারণে বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি ও শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।

রোববার (১৩ সেপ্টেম্বর-২০২৬) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জুলফিকার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আবুল হাসান জহির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. শাহাবউদ্দীন আহমেদ, শার্শা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান, নাভারণ প্রেসক্লাবের সভাপতি মোফাজ্জেল হোসেন রাজু, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন এবং বিদ্যালয়ের শিক্ষক মো. নজরুল ইসলাম, মোছা. রেবেকা সুলতানা, মো. মাসুদুর রহমান টিটু, মো. আশরাফুল ইসলাম ও মো. আবু সোহান আজাদ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জুলফিকার আলী জানান, ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয় থেকে মোট ১১৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।

প্রধান অতিথির বক্তব্যে আবুল হাসান জহির বলেন, বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয় শুধু শার্শা উপজেলা নয়, যশোর জেলার মধ্যেও একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সবাইকে সচেতন হতে হবে। পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীল মনোভাব নিয়ে কাজ করলে শিক্ষার্থীরা অবশ্যই ভালো ফলাফল করতে পারবে।

প্রাক-নির্বাচনী পরীক্ষায় আশানুরূপ ফলাফল করতে ব্যর্থ শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, যারা প্রত্যাশিত ফলাফল করতে পারেনি, তাদের এখনই পড়াশোনায় মনোযোগী হয়ে পড়ার টেবিলে ফিরতে হবে। সময় থাকতে পড়াশোনায় মনোযোগ না দিলে চূড়ান্ত পরীক্ষায় ভালো করা সম্ভব হবে না। চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলে তারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, মোবাইল ফোন তাদের লেখাপড়ার ক্ষেত্রে অন্যতম প্রধান অন্তরায়। তাই সন্তানদের হাতে মোবাইল ফোন না দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় শিক্ষকদের উদ্দেশে আবুল হাসান জহির বলেন, কোনো শিক্ষার্থী যেন মোবাইল ফোন নিয়ে শ্রেণিকক্ষে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে শিক্ষকদের নিয়মিত নজরদারি করতে হবে। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

মোবাইল ফোন লেখাপড়ার অন্যতম প্রধান অন্তরায়: আবুল হাসান জহির

আপডেট: ১২:৩৬:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬