০১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

নাভারণে গাঁজাসহ সাব্বির আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৫৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মো. সাব্বির হোসেন (২১) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর-২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শার্শা থানার নাভারণ রেলবাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার এসআই মো. শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল নাভারণ রেলবাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নাভারণ রেলবাজার গ্রামের তার নিজ টিনশেড বসতঘরের সামনে, নাভারণ রেলস্টেশন থেকে যশোরগামী রেললাইনের পূর্ব পাশে সন্দেহভাজন অবস্থায় সাব্বির হোসেনকে আটক করা হয়।

পরে তাকে তল্লাশি করে তার হেফাজত থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদক জব্দতালিকামূলে জব্দ করেছে পুলিশ।

গ্রেফতার সাব্বির হোসেন নাভারণ রেলবাজার গ্রামের রুহুল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। মামলাটি শার্শা থানার মামলা নম্বর-১৩, তারিখ ১২ সেপ্টেম্বর ২০২৬।

শার্শা থানার ওসি মো. শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

নাভারণে গাঁজাসহ সাব্বির আটক

আপডেট: ০৯:৫৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬