১২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

চৌগাছায় কেজিখানেক গাঁজাসহ প্রবীণ কারবারি গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৪০:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছায় ডিবি পুলিশের এক ঝটিকা অভিযানে এক কেজি অবৈধ গাঁজাসহ মোঃ নাজির উদ্দিন (৬৫) নামে এক প্রবীণ মাদক কারবারিকে আটক করা হয়েছে।

শনিবার রাতে চৌগাছা থানার রামকৃষ্ণপুর এলাকা থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

​ডিবি পুলিশ সূত্র জানায়, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের এসআই বাবলা দাসের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। শনিবার (১২ সেপ্টেম্বর-২০২৬) রাত আনুমানিক সাড় ৮টার দিকে চৌগাছা থানার সুখপুকুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপুর গ্রামের মোঃ মান্নানের বাড়ির সামনের ইট বিছানো রাস্তার ওপর অভিযান চালানো হয়।

​অভিযানকালে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে নাজির উদ্দিনকে ঘিরে ফেলে আটক করা হয়। পরে তার কাছ থেকে লাল রঙের পলিথিনে মোড়ানো ১ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে পুলিশ।

​আটককৃত নাজির উদ্দিন রামকৃষ্ণপুর গ্রামের মৃত ইয়াসিন মন্ডলের ছেলে।

​এ বিষয়ে চৌগাছা থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। পরে রোববার (১৩ সেপ্টেম্বর) গ্রেফতারকৃত আসামিকে কড়া পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে ডিবি পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।

Please Share This Post in Your Social Media

চৌগাছায় কেজিখানেক গাঁজাসহ প্রবীণ কারবারি গ্রেফতার

আপডেট: ১২:৪০:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬